প্রতারক
Description:-
প্রতারক চক্রের দুই সদস্য এর বিস্তারিত
দুইজন প্রতারক চক্রের সদস্য (১) তরিকুল ইসলাম ওরফে আকাশ ব্যানার্জি এবং অনুপ তরফদার ওরফে সাগর সেন আমার নিজস্ব প্রতিষ্ঠান ROYAL GROUP OF COMPANIE এর নাম ও ওয়েবসাইটের লিংক ব্যাবহার করে তাদের প্রতিষ্ঠান এমন পরিচয় প্রদান করে। আমাদের প্রতিষ্ঠান এর সর্বপ্রথম ব্যাবসা ANTIQUE PRODUCT ক্রয় ও বিক্রয়। উক্ত তথ্য গুলো বাংলাদেশের একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত এই অ্যান্টিক প্রোডাক্ট ক্রয় করবে, জিনিস তাদের স্পেশালিষ্ট দ্বারা আগেই পরীক্ষা নীরিক্ষা করা এখন শুধুমাত্র একজন ভালো ও সৎ ব্যাক্তি / গার্ডিয়ান এর অভাবে ব্যাবসা টি অসম্পূর্ণ হয়ে আছে এতে করে তাদের বেশ বড় অংকের একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আটকা পরে আছে। এমন সকল তথ্য দিয়ে সহজ ও সরল ব্যাক্তিদের টার্গেট করে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে পথের ফকির বানিয়ে দিচ্ছে এমনই বেশ কিছু অভিযোগ আমাদের নিকট এসেছে তাদের ছবি সহ। অতএব বাংলাদেশের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই দুই ব্যাক্তির সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন করে নিজেদের ক্ষতি করা হতে বিরত থাকুন এবং একই সঙ্গে এই প্রতারক চক্রের সদস্য দেরকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে।
অনুরোধেঃ শ্রী প্রীতম বন্দ্যোপাধ্যায়
সি,ই,ও - রয়্যাল গ্রুপ অফ কোম্পানি
পশ্চিমবঙ্গ - কলকাতা।